বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন অষ্টেলিয়ার উদ্যোগে বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় মমতাজ হাকিম ফাউন্ডেশনের সহযোগীতায় আড়পাঙ্গাশিয়া বাজারে ৪’শ ৫০ জন পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।
অষ্টোলিয়া বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন সভাপতি মোঃ গোলাম সরোয়ার পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বনার্ঢ্য জীবনের উপর আলোচনা করেন আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ূন কবির।
এসময় উপস্থিত আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, ছাত্রলীগ নেতা অমিত রসুল অপি, মুবদি সরোয়ার সাওম, মতিয়ার রহমান, নাসির উদ্দিন তালুকদার প্রমুখ সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার রাখাল রাজা। সাধারণ মানুষের মনের কষ্ট ও দুঃখ লাঘবে বঙ্গবন্ধু ছিলেন অতন্ত্র প্রহরী। বঙ্গবন্ধু না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪’শ ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়।